Friday, May 7, 2010

আমতলীতে আজ আধাবেলা হরতাল ডেকেছে আ'লীগ

শাহজাহান কমর

বরগুনার আমতলীতে ৪টি বোমাসহ আটক জামাই-শাশুড়িকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল রাতে আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম দেলোয়ারের নেতৃত্বে ওই মিছিল হয়। মিছিল শেষে সমাবেশ হয় হেলাল চত্বরে। সমাবেশে আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান ও এসআই আবদুল জলিলকে আমতলী থেকে প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার আমতলীতে আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। খবর: শীর্ষ নিউজ

এদিকে আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান কাউকে ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করে জানান, আটক দুজনই থানায় আছে। তবে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার জানান, ছেড়ে দেয়া সেলিনা বেগমকে রাতে মিছিলের পরে আবার থানায় নিয়ে গেছে পুলিশ।

উলেস্নখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরগুনায় যাওয়ার একঘণ্টা আগে গতকাল সকাল (প্রায় সাড়ে ১০টায়) আমতলী উপজেলা ছুরিকাটা গ্রামের জলিল মোলস্নার বাড়ির পেছনের আঙ্গিনায় বোমা বিস্ফোরণে তার শাশুড়ি সেলিনা বেগম আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলো আমতলী থানায় রাখা হয়েছে।